JIBAN SHASTRA

তে আপনাদের স্বাগতম।
আজ আমি আপনাদেরকে ভাগ্য পরিবর্তন করার সহজ ও শক্তিশালী উপায় সম্পর্কে বলবো । এই সহজ উপায়টির মাধ্যমে ভাগ্য পরিবর্তন জন্য কোনো প্রকার মাদুলি বা তাবিজ ধরণের প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার ঘরে রাখুন এই গাছ । ভাগ্য বদলানোর জন্য অনেকে অনেক কিছুই করে থাকেন । কখনও জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেন, কখনও বা গলায় নানা রকমের তাবিজ ঝোলান আবার কখনও আঙুলে জোড়ায় জোড়ায় আঙটি নিয়ে ঘুরে বেড়ান । কেননা সবাই চায় সৌভাগ্যেকে নিজের চারপাশে বেঁধে রাখতে। তবে আপনি কী জানেন, যে ভারতীয় জ্যোত্যিষ শাস্ত্রে এমন কিছু গাছের বর্ণনা রয়েছে , যা ঘরে রাখলে আপনার সৌভাগ্য ফিরে আসবে ৷ তাহলে আসুন জেনেনেই সেইসব গাছ সম্পর্কে যেগুলো আমাদের ভাগ্য পরিবর্তন করতে সহায়তা করে ।



মানি প্ল্যান্ট : বাস্তুতন্ত্র মতে,‘মানি প্ল্যান্ট’ খুবই সৌভাগ্যদায়ী একটি গাছ ৷ এই গাছ ঘরে রাখলে ঘরের সর্বত্র পজেটিভ এনার্জি সরবরাহ হয়৷ যার ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে, সৌভাগ্যকে দীর্ঘস্থায়ী করে৷ ঘরে মানি প্ল্যান্ট রাখলে, নিয়মিত পরিষ্কার করুন ৷ লাল হয়ে যাওয়া পাতা গুলো ফেলে দিন৷ কাচা দুধ দিয়ে পাতাগুলোকে পরিষ্কার করতে পারেন। এটি গাছের জন্যেও ভাল।





বাঁশ গাছ : ঘরে রাখতে পারেন ইমিটেশন বাঁশ গাছ। এই গাছের উৎপত্তি প্রাচীন চিনে। চিনদেশে ফেংশুই হিসেবে এই গাছ ঘরে রাখা হয়। কথিত আছে, এই গাছ

পরিবারের সদস্যদের এক ভালবাসার বন্ধনে বেঁধে রাখতে সাহায্য করে।

আপনার ঘরে বনসাই করা বট গাছও রাখতে পারেন ৷ গাছটি এমন জায়গায় রাখুন, যেখানে প্রচুর আলো-বাতাস প্রবেশ করে৷ বাস্তু শাস্ত্র মতে বট গাছ সমৃদ্ধি এনে দেয় ৷

পাতাবাহার স্নেক প্ল্যান্ট রাখুন ঘরে। বলা হয় এই গাছ সৌভাগ্যের প্রতীক। তবে সৌভাগ্য বাদ দিলেও এই গাছ আরও অনেক উপকারে আসে। বিজ্ঞানসম্মত ভাবে এটি প্রমাণিত যে এই গাছ বাতাসের কিছু বিষাক্ত গ্যাস শোষণ করে নেয়।
জেড প্ল্যান্ট : জেড প্ল্যান্টও এক প্রকার পাতাবাহার গাছ। বাস্তুতন্ত্র মতে, এটি সৌভাগ্যদায়ী গাছেদের মধ্যে একটি । বলা হয়, যাঁরা নতুন ব্য়বসায় নামছেন বা জীবনে নতুন কোনও পদক্ষেপ নিতে চলেছেন, এই গাছ তাঁদের জন্য মঙ্গলজনক।
 তুলসী গাছ আমাদের অনেকের বাড়িতেই থাকে। প্রতি সন্ধেতে এখনও প্রদীপ দেওয়া হয় তুলসী তলায়। তবে সময়ের তালে তালে অনেক বাড়ি থেকেই এই রেওয়াজ উঠে যাচ্ছে । তবে মনে রাখবেন এই গাছ অনন্ত সৌভাগ্যের অধিকারী
। তাই দুর্ভাগ্য দূর করতে এবং সৌভাগ্যে ফিরিয়ে আনতে আপনার ঘরে তুলসী গাছ রাখুন । আজ আমি আপনাদেরকে যে গাছ গুলোর কথা বললাম সেগুলো সৌভাগ্যের প্রতীক। সৌভাগ্যে ছাড়াও এই গাছগুলো আপনার ঘরের দুষিত বাতাসকে শুষে নিয়ে ফ্রেস অক্সিজেন সরবরাহ করবেন । আর এই গাছগুলো আপনি যেকোনো নার্সারী
থেকে সংগ্রহ করতে পারবেন ।

তাই প্রিয়জনের মঙ্গল কামনায় আজই বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের গাছ।
Reviewed by pproduction on September 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.